ছবি ও খবর
৪ এপ্রিল ২০২৬, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনায়েদ আব্দুর রহিম সাকি। তার স্থলাভিষিক্ত হয়ে ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলন-এর এই সিদ্ধান্তের কথা নিজেই ঘোষণা করেন সাকি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাজনৈতিক দল ও সরকারকে আলাদা রাখার স্বার্থে আমি দলীয় প্রধানের দায়িত্ব ছেড়ে দিয়েছি।” তার এই সিদ্ধান্তকে দলীয় কাঠামো ও রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

জুলাই জাতীয় সনদ প্রসঙ্গে সাকি জানান, এ বিষয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো বিতর্ক চলছে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতই প্রাধান্য পাবে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর ঢাকার সাভারে অনুষ্ঠিত দলটির পঞ্চম জাতীয় সম্মেলনে পুনরায় প্রধান সমন্বয়কারী নির্বাচিত হন সাকি। ওই সম্মেলনে ৫৫ সদস্যের একটি নতুন নির্বাহী কমিটিও গঠন করা হয়।

এছাড়া চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে ‘মাথাল’ প্রতীক নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মশার উৎপাত থেকে রক্ষা পেতে চটপটি বিক্রেতার অভিনব উদ্যোগ

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিষ্কারের প্রস্তাব শিক্ষার্থীদের

রাজনীতির মাঠে লড়াকু বিল্লাল: শেষ বিদায়ের আগে বঞ্চনার গল্প, পাশে দাঁড়ালেন এটিএম কামাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভ হত্যায় জড়িত অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার

যুবদল নেতাকে মাটি না দেওয়ায় হামলা ও মামলার অভিযোগ ছাত্রদল নেতার

১০

নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

১১

জামিয়া আশরাফিয়া বারিধারায় ইফতিতাহি দরস অনুষ্ঠিত

১২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনায়েদ সাকি

১৩

ডিবির পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত

১৬

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৭

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

১৮

৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রৌমারী ও চর রাজিবপুরে

১৯

ঢাকাসহ ৯ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ, সঙ্গে ঝড়-বৃষ্টির আভাস

২০