ছবি ও খবর
১৬ এপ্রিল ২০২৬, ৪:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের সিংহেরাকাঠী গ্রামের এক দরিদ্র পরিবারে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ নবজাতকের লালন-পালন নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তাদের বাবা-মা। গত ৬ অক্টোবর ২০২৫ সালে ওই পরিবারে তিন ছেলে ও দুই মেয়ের জন্ম হয়।

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম পরিবারটির জন্য আনন্দের হলেও, সীমিত আয়ের কারণে তাদের লালন-পালন, চিকিৎসা ও দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন পিতা সোহেল হাওলাদার। পরিবারের সদস্য সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি পরিবারটির পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। তিনি ব্যক্তিগতভাবে পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি নিয়মিত আর্থিক সহায়তা প্রদান করছেন, যা পরিবারটির জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ড. মাসুদ এমপির পক্ষ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা শাখার কয়েকজন দায়িত্বশীল নেতা সোহেল হাওলাদারের বাড়ি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম ও সহকারী সেক্রেটারি এটিএম নজরুল ইসলাম। তারা পরিবারটির সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

পাঁচ নবজাতকের পিতা সোহেল হাওলাদার বলেন, “একসঙ্গে পাঁচ সন্তান জন্ম নেওয়ার পর আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। কীভাবে তাদের লালন-পালন করব বুঝতে পারছিলাম না। শুরু থেকে যেভাবে সহায়তা পেয়েছি, তা আমাদের জন্য অনেক সহায়ক হয়েছে।”

উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলাম বলেন, পরিবারটির পাশে মানবিক কারণে সহায়তা অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও সহযোগিতা করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১১

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৩

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৫

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৮

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৯

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০