ছবি ও খবর
৪ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিবির পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পৃথক দুটি অভিযানে মোটরসাইকেল, ফেন্সিডিল ও ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। অভিযানে উদ্ধার করা মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা যায়, ১ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৩টার দিকে সাভার মডেল থানাধীন তেঁতুলঝড়া এলাকা থেকে লামিয়া সুলতানা নিলু ওরফে মীম (২৩) এবং রমজান মল্লিক (৩৪) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও ১০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অন্যদিকে একই দিন রাত ১০টা ৫০ মিনিটে সাভার থানাধীন ছোট বলি মেহের এলাকায় পৃথক অভিযানে এসআই সুজিত কুমার মৃধা সঙ্গীয় ফোর্সসহ মোঃ লিটন মিয়া (৪৮) কে গ্রেফতার করেন। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। জানা গেছে, গ্রেফতারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে পূর্বে চারটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি (উত্তর)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১১

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৩

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৫

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৮

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৯

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০