ছবি ও খবর
৫ এপ্রিল ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

রাজধানীর নাগরিক সমস্যার সমাধানে উদ্যোগ জোরদার করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর প্রশাসকের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের দুই সংসদ সদস্য।

রবিবার (৫ এপ্রিল) সকালে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম-এর সঙ্গে এই মতবিনিময়ে অংশ নেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।

মতবিনিময় সভায় দুই এমপি তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—গ্যাস সংকট, অনুন্নত স্বাস্থ্যসেবা, মশার উপদ্রব, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা, সড়কের দুরাবস্থা, বর্জ্য ব্যবস্থাপনার দুর্বলতা, নিরাপদ পানির অভাব, মাদক সমস্যা, কিশোর গ্যাংয়ের উৎপাত, খেলার মাঠের স্বল্পতা এবং শহীদ স্মৃতিস্তম্ভের অব্যবস্থাপনা।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নেতা কামাল হোসেন বিশেষভাবে যাত্রাবাড়ীতে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি স্তম্ভের নিরাপত্তা ও সৌন্দর্য বর্ধনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্মৃতিস্তম্ভের চারপাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ করে এর মর্যাদা রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

সভায় ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম উত্থাপিত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১০

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১২

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৪

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৬

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৭

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৯

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

২০