ছবি ও খবর
১৫ এপ্রিল ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার সংক্রান্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি পারভেজ ওরফে কালুকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

র‍্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বাহিনীটি জনগণের আস্থা অর্জন করেছে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ তারিখ বৃহস্পতিবার সকালে সিদ্ধিরগঞ্জ এলাকার মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনে বিপ্লব শেখ (২৬) নামে এক গার্মেন্টসকর্মীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া যায়। নিহত বিপ্লব শেখ মুন্সিগঞ্জ সদর থানাধীন রনছ এলাকার খোরশেদ শেখের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিতালী মার্কেটের ৫ নম্বর ভবনের চারতলায় আসাদ মিয়ার মিনি গার্মেন্টসে সেলাইয়ের কাজ করতেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কারখানা থেকে ভিকটিমের বোনকে ফোন করে জানানো হয় যে, তিনি স্ট্রোক করে মারা গেছেন। খবর পেয়ে ভিকটিমের বোন ঘটনাস্থলে এসে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ মুন্সিগঞ্জে নিজ গ্রামের বাড়িতে নিয়ে যান। পরে দাফনের আগে মরদেহ গোসল করানোর সময় তার শরীরের বিভিন্ন স্থানে কাটা ও রক্তাক্ত জখম দেখতে পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। বিষয়টি স্থানীয় থানাকে অবগত করলে ভিকটিমের ভাই বাদী হয়ে হত্যার সঙ্গে জড়িত দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে আসামিরা যোগসাজশে তাকে হত্যা করেছে। ঘটনাটি বিভিন্ন টিভি ও প্রিন্ট মিডিয়ায় প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১৪ এপ্রিল ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মীর মরদেহ উদ্ধার সংক্রান্ত চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারনামীয় ১ নম্বর প্রধান আসামি পারভেজ ওরফে কালু (২২), পিতা—মৃত সুজন শেখ, মাতা—পারুল বেগম, সাং—রনছ হাওলাপাড়া, থানা—মুন্সিগঞ্জ সদর, জেলা—মুন্সিগঞ্জকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা-এ হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১০

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১২

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৪

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৬

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৭

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৯

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

২০