ছবি ও খবর
৫ এপ্রিল ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামিয়া আশরাফিয়া বারিধারায় ইফতিতাহি দরস অনুষ্ঠিত

রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া আশরাফিয়া বারিধারায় নতুন শিক্ষাবর্ষের ইফতিতাহি দরস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধনী সবক প্রদান করেন জামিয়া মাদানিয়া বারিধারা ও জামিয়া আশরাফিয়া বারিধারা নূরেরচালার সম্মানিত মুহতামিম ও শায়খুল হাদীস মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি তাঁর দিকনির্দেশনামূলক বক্তব্যে ইলমে দ্বীনের গুরুত্ব, উলামায়ে কেরামের দায়িত্ব এবং শিক্ষার্থীদের আদব-আখলাকের প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।

মুফতি মনির কাসেমী বলেন, ইলম অর্জনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং দ্বীনের খেদমত। তিনি শিক্ষার্থীদের একাগ্রতা, তাকওয়া ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদেরকে যোগ্য আলেম হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে জামিয়ার আসাতিযায়ে কেরাম, প্রশাসনিক কর্মকর্তা এবং সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তরবিয়তমূলক আলোচনা পেশ করেন জামিয়া মাদানিয়া বারিধারার নাজীমে তালীমাত ও শায়খুল হাদীস মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী এবং জামিয়ার নায়েবে মুহতামিম মুফতি বশীর আহমদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। তারা শিক্ষার্থীদের চরিত্র গঠন, সময়ানুবর্তিতা ও দ্বীনি দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, প্রতিবছরের ন্যায় এ বছরও নতুন উদ্যম ও উৎসাহ নিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করেছে জামিয়া আশরাফিয়া বারিধারা, যা শিক্ষার্থীদের মাঝে নতুন প্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, চলতি বছরই প্রতিষ্ঠানটিতে ইফতা বিভাগ চালু হয়েছে এবং প্রথম বছরেই ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়ে একটি মাইলফলক অর্জিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১০

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১২

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৪

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৬

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৭

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৯

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

২০