ছবি ও খবর
১০ এপ্রিল ২০২৬, ৫:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল ফোরাম-ঢাকা’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার রাতে রাজধানীর পুরানা পল্টনের ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টের কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসনাত মর্তুজার সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল হোছাইন রাজনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত চাটখিল উপজেলার ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা সিটি কলেজের সাবেক অধ্যাপক নুর নবী মানিক বলেন, সামাজিক বন্ধন সুদৃঢ় করতে এবং নিজ এলাকার মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, প্রবাসে কিংবা রাজধানীতে অবস্থানরত চাটখিলবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বৃদ্ধিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ফোরামের সহ-সভাপতি নাছির আহমেদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ফোরামের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডা. হারুন অর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী জিএম সেলিম, এডভোকেট ঈমাম হাসান, এডভোকেট গোলাম নূর তরুন, মোয়াজ্জেম হোসেন, এডভোকেট আব্দুল কাইউম ভূইয়া, সোনাইমুড়ী ফোরামের সভাপতি মাওলানা হিফজুর রহমান, চাটখিল উপজেলা আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন হাছান, কদমতলী থানা আমীর কবিরুল ইসলাম, পল্লবী মধ্য থানার আমীর রইসুল ইসলাম পবন এবং চাটখিল পৌর আমীর মাওলানা আক্তার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, চাটখিল ফোরাম-ঢাকা একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনের সকল সামাজিক কার্যক্রমে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ঢাকায় অবস্থানরত চাটখিল উপজেলার প্রতিটি মানুষকে ফোরামের ছায়াতলে এনে তাদের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা। পাশাপাশি চাটখিলবাসীর উন্নয়ন ও কল্যাণে ফোরামের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সাইমুম শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন শিল্পী গোষ্ঠীর সাবেক ও বর্তমান শিল্পীরা সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১১

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৩

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৫

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৮

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৯

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০