ছবি ও খবর
৬ এপ্রিল ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভ হত্যায় জড়িত অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. আল আমিন ইসলাম ওরফে ‘লাল শুভ’ (২৪)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

র‌্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগান নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে র‌্যাব। এরই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়।

এজাহার সূত্রে জানা যায়, নিহত শুভ (২১) পেশায় একজন এসি মেকার ছিলেন। প্রায় ৭ থেকে ৮ মাস ধরে স্থানীয় কিছু বখাটের সঙ্গে তার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। প্রায় ১৫ থেকে ২০ দিন আগে এজাহারভুক্ত ১ নম্বর আসামি রানার সঙ্গে শুভর তর্ক-বিতর্ক হয়। এরপর থেকে রানা ও তার সহযোগীরা শুভকে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

গত ২৯ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে শুভ সিদ্ধিরগঞ্জ থানার ঢাকেশ্বরী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে গ্রেফতারকৃত আসামি লাল শুভ তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইনে যেতে বলে। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর রেললাইন সংলগ্ন ২ নম্বর আসামি কাশেমের ভাঙারি দোকানের সামনে পৌঁছালে লাল শুভসহ অন্যান্য আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে।

একপর্যায়ে গুরুতর আহত হয়ে শুভ মাটিতে লুটিয়ে পড়লে আসামিরা তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এরপর থেকে তার পরিবার আর কোনো খোঁজ পায়নি।

পরবর্তীতে গত ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচ থেকে পুলিশ একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা সেটিকে শুভর মরদেহ হিসেবে শনাক্ত করেন। নিখোঁজের সাত দিন পর শুভর মরদেহ উদ্ধারের ঘটনায় বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

হত্যাকাণ্ডের পরপরই জড়িতদের গ্রেফতারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১ সিপিএসসি এবং র‌্যাব-১৩ রংপুরের একটি যৌথ দল ৬ এপ্রিল ২০২৬ ভোর আনুমানিক ৩টা ৩০ মিনিটে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মারপাড় এলাকা থেকে আসামি মো. আল আমিন ইসলাম ওরফে লাল শুভকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১১

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৩

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৫

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৮

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৯

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০