ছবি ও খবর
২৯ এপ্রিল ২০২৬, ৫:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

 

বাউফল উপজেলার শিক্ষা অঙ্গনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তার উদ্যোগে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধশতাধিক শিক্ষার্থী সরাসরি জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির নেতৃত্বে শিক্ষার্থীরা সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখে। এসময় তিনি শিক্ষার্থীদের ভবনের স্থাপত্য, অধিবেশন কক্ষ, কার্যপ্রণালীসহ নানা বিষয়ে বিস্তারিত ধারণা দেন। শিক্ষামূলক এই আয়োজনে সম্পৃক্ত হতে পেরে উপস্থিত শিক্ষার্থীরা আনন্দে উল্লাসিত। তাদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ, উদ্দীপনা, কৌতূহল এবং আনন্দ।

সংসদ ভবন পরিদর্শন শেষে ড. মাসুদ এমপি জানান, নির্বাচনের সময় তিনি বাউফলবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন—তিনি নির্বাচিত হলে একক ব্যক্তি নয়, বরং সমগ্র বাউফলবাসীর প্রতিনিধিত্বের প্রতীক হবেন এবং আগামীর নেতৃত্বের জন্য তরুণ প্রজন্মকে গড়ে তুলবেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই আজ বাউফল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন পরিদর্শনে আনা হয়েছে। শিক্ষার্থীরা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছে, যা তাদের মেধাবিকাশে সহায়ক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে তাদের কাজকে আরও সহজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি সংসদ সচিবালয়ে কর্মরত কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীদের সংসদ ভবন পরিদর্শনে সংসদ সচিবালয় সহযোগিতা করেছে। আগামীতে বাউফলের শিক্ষার্থীদের জন্য এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ড. মাসুদ এমপি শিক্ষার্থীদের উদ্দেশে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি বলেন, “প্রথমত, নিজেদেরকে মানুষের জন্য নিবেদিতপ্রাণ হিসেবে গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, যোগ্যতা ও দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। তৃতীয়ত, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নেতৃত্বে আসতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের দেশে নেতৃত্বের অভাব নেই, কিন্তু নৈতিকতার সংকট রয়েছে। যদি তোমরা সেই নৈতিক মূল্যবোধ ধারণ করতে পারো, তবে তোমরাই হবে প্রকৃত সফল মানুষ।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও যোগ করেন, “তোমরা একটি মাদকমুক্ত, জ্ঞানভিত্তিক ও দুর্নীতি-চাঁদাবাজমুক্ত আদর্শ বাউফল গড়তে চাও। এই সংসদ ভিজিট তোমাদের সেই স্বপ্ন পূরণে নতুন অনুপ্রেরণা যোগাবে—ইনশাআল্লাহ।”

সংসদ ভিজিট শেষে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অনুভূতি ছিল চোখে পড়ার মতো। বাউফল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জারা বলেন, “আমি কখনো ভাবিনি এত অল্প বয়সে সংসদ ভবন দেখার সুযোগ পাবো। এটি আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।” একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাইশা বলেন, “আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। সরাসরি সংসদ দেখা যেন স্বপ্নপূরণের মতো।”

বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী রাফি বলেন, “জাতীয় সংসদে প্রবেশ করা আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। আজ সেটি পূরণ হয়েছে। আমাদের এমপি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করেছেন যে তিনি সত্যিই বাউফলবাসীর প্রতিনিধি।”

নুরাইনপুর নেছারিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী তাসিফুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় এমপি মহোদয় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—বাউফলের এমপি হবে বাউফলবাসী—আজকের এই উদ্যোগের মাধ্যমে সেটি বাস্তবে রূপ নিয়েছে।”

একজন অভিভাবক বলেন, “আমার সন্তানের জন্য এটি একটি বিরল অভিজ্ঞতা। এই ভ্রমণ তার জ্ঞান, দৃষ্টিভঙ্গি ও চিন্তাশক্তিকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।”

ঢাকা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষার্থী তাসফিয়া সুলতানা বলেন, “সংসদে এসে আমি সত্যিই অনুপ্রাণিত হয়েছি। এমপি মহোদয় শিক্ষার্থীদের জন্য যে উদ্যোগ নিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১১

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৩

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৫

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৮

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৯

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০