ছবি ও খবর
১৮ এপ্রিল ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে বলে তাদের কাছে মনে হয়েছে। বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি জনগণের আস্থা বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি সরকারের বিগত দুই মাসের সাফল্যের সাতটি বিষয় তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সালেহ শিবলী বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত জনগণের মাঝে থাকছেন এবং সাধারণ মানুষের মতো চলাফেরা করছেন। তিনি অতিরিক্ত নিরাপত্তার ওপর নির্ভর না করে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জনগণের কাছে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য হলো জনগণের আস্থা অর্জন করা এবং সেই আস্থা ধরে রাখতে নিরলস প্রচেষ্টা চালানো।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকারের চলমান কর্মসূচির অংশ হিসেবে ‘৬০ দিনে ৬০টি কাজ’ বাস্তবায়নে দ্রুত অগ্রগতি হচ্ছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ১১৩টি অধ্যাদেশ পাস করা হয়েছে এবং খাল খনন কর্মসূচিও চালু রয়েছে।

তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও দেশে দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ১৮০ দিনের কর্মসূচিকে সামনে রেখে উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান বলেন, দেশ সেবার লক্ষ্য নিয়েই প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন এবং জনকল্যাণমূলক কাজ বাস্তবায়নে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১১

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৩

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৫

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৮

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৯

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০