ছবি ও খবর
৩১ মার্চ ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশে অভিযানে এক দিনে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

অবৈধ মজুতের বিরুদ্ধে সারা দেশে পরিচালিত অভিযানে এক দিনে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে চলমান অভিযানে মোট উদ্ধার দাঁড়িয়েছে ২ লাখ ৯৬ হাজার ৩০৫ লিটার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩ থেকে ৩০ মার্চ পর্যন্ত দেশের ৬৪ জেলায় মোট ৩ হাজার ৫৫৯টি অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মুখপাত্র (যুগ্ম সচিব) মনির হোসেন চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।
‎সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (৩০ মার্চ) ৩৯১টি অভিযান চালিয়ে ১৯১টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৯ লাখ ৩৫ হাজার ৭০ টাকা জরিমানা আদায় করা হয়। সাতক্ষীরা, গাজীপুর ও চাঁদপুরে একজন করে মোট তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া জ্বালানির মধ্যে রয়েছে ৬৭ হাজার ৪০০ লিটার ডিজেল, ৬ হাজার ৪৪৪ লিটার অকটেন এবং ১৩ হাজার ৮৫৬ লিটার পেট্রল।
‎মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ মাসে এখন পর্যন্ত মোট ১ হাজার ২৪৪টি মামলা দায়ের করা হয়েছে। জরিমানা আদায় হয়েছে ৮৪ লাখ ৫১ হাজার টাকা এবং কারাদণ্ড পেয়েছেন ১৯ জন।
উদ্ধারকৃত জ্বালানির মধ্যে ডিজেল ২ লাখ ৭ হাজার ৩৬৫ লিটার, অকটেন ২৮ হাজার ৯৩৮ লিটার এবং পেট্রল ৬০ হাজার ২ লিটার।

‎বর্তমান মজুত পরিস্থিতি সম্পর্কে জানানো হয়, দেশে ডিজেল রয়েছে ১ লাখ ২৮ হাজার ৯৩৯ টন, অকটেন ৭ হাজার ৯৪০ টন, পেট্রল ১১ হাজার ৪৩১ টন এবং জেট ফুয়েল ৪৪ হাজার ৬০৯ টন।
‎মন্ত্রণালয় জানিয়েছে, নিয়মিত আমদানি ও খালাস কার্যক্রম অব্যাহত থাকায় জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। বর্তমানে বড় কোনো সংকট নেই। তবে অবৈধ মজুত ও বাজারে অস্বাভাবিক চাহিদা ঠেকাতে অভিযান জোরদার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১০

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১২

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৪

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৬

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৭

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৯

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

২০