ছবি ও খবর
২১ এপ্রিল ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫, যা মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, আজ সকাল ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে এ ভূমিকম্প সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল মণিপুর, ভারত। ঢাকা থেকে এর দূরত্ব ছিল প্রায় ৪৩৬ কিলোমিটার।

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজকের এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. রুবাঈয়াৎ কবীর গণমাধ্যমকে জানান, এটি মাঝারি মাত্রার ভূমিকম্প ছিল এবং ঢাকা থেকে উৎপত্তিস্থল অনেক দূরে হওয়ায় শঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশ ভূমিকম্পপ্রবণ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় মাঝেমধ্যে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। তবে সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে ভূমিকম্পের উৎপত্তির প্রবণতা বৃদ্ধি পাওয়াকে উদ্বেগজনক বলে মনে করছেন তারা।

বিশেষ করে দেশের দক্ষিণ–পশ্চিমাঞ্চল, যা আগে তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল, সেখানে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র–এর তথ্য অনুযায়ী, ২০১৬ সাল থেকে এ পর্যন্ত হওয়া ভূমিকম্পগুলোর পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে গতকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে ও সীমান্ত–সংলগ্ন এলাকায় ৩২টি ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে বৃহত্তর সিলেট এলাকায়—১০টি, যার বেশিরভাগই ডাউকি চ্যুতি–এর কাছাকাছি এলাকায় সংঘটিত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১০

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১১

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৩

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৪

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৫

মশার উৎপাত থেকে রক্ষা পেতে চটপটি বিক্রেতার অভিনব উদ্যোগ

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিষ্কারের প্রস্তাব শিক্ষার্থীদের

১৭

রাজনীতির মাঠে লড়াকু বিল্লাল: শেষ বিদায়ের আগে বঞ্চনার গল্প, পাশে দাঁড়ালেন এটিএম কামাল

১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভ হত্যায় জড়িত অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার

১৯

যুবদল নেতাকে মাটি না দেওয়ায় হামলা ও মামলার অভিযোগ ছাত্রদল নেতার

২০