ছবি ও খবর
১৪ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বা

 

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি

নিজস্ব প্রতিবেদক:

দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিক শ্রেণির ভূমিকা অপরিসীম। অথচ এখনো শ্রমিকদের মৌলিক অধিকার, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিশ্চিত করার ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে দেশের পণ্য ও যাত্রী পরিবহনের অন্যতম মাধ্যম নৌপথে কর্মরত শ্রমিকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন বৈষম্য ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন। এ পরিস্থিতিতে নৌ-শ্রমিকসহ সব খাতের মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিক নেতাদের অংশগ্রহণে রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন এবং চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা দীর্ঘদিন ধরে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছেন।

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম কিবরিয়া মিয়াজি ও সাধারণ সম্পাদক সবুজ সিকদার মাস্টারের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি এম নুরুল হুদা চৌধুরী।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সংগঠিত আন্দোলনের মাধ্যমে শ্রমিকদের দীর্ঘদিনের অমীমাংসিত দাবিগুলো আদায়ে কার্যকর ভূমিকা রাখতে হবে।

বক্তারা নৌপথে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে শ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি নৌ-শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি কাঠামোর যথাযথ বাস্তবায়ন এবং কর্মকালীন দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় যুগোপযোগী আইন প্রণয়ন, বিদ্যমান শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা প্রয়োজন। নৌ-শ্রমিকসহ দেশের সব খাতের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের বিকল্প নেই।

মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য শহিদুল ইসলাম ফেদা, রাকিবুল ইসলাম ও মাসুম সর্দার; চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ সেলিম মাস্টার; পতেঙ্গা থানা কমিটির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার জামান মাস্টার; বাঁশখালী শাখার সভাপতি আজগর হোসেন তালুকদার; যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান টিপু, মো. আলিম রেজা, এস এম তানজুল আলম রিন্টু, মো. বোরহান উদ্দিন, মো. মাসুম ইকবাল তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌ-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বা

১

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

২

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

৩

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

৫

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

৬

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

৭

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

৮

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

৯

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১০

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১১

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১২

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১৩

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৪

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৫

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৬

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৭

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৮

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৯

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

২০