ছবি ও খবর
১৫ এপ্রিল ২০২৬, ৪:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

ঢাকার আশুলিয়ায় ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে আগ্নেয়াস্ত্র ও ডাকাতির সরঞ্জামাদিসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সন্ত্রাসীর নাম মোঃ আফজাল হোসেন (৪৭)। এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, একটি বিদেশি ওয়ান শটারগান, ২ রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির সরঞ্জামাদি—ধারালো ছোরা ও কুড়াল সদৃশ অস্ত্র জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ জাহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে গত ১৪ এপ্রিল ২০২৬ খ্রি. ভোর ৩টা ৩০ মিনিটে আশুলিয়া থানার মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার পলাতক সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মশার উৎপাত থেকে রক্ষা পেতে চটপটি বিক্রেতার অভিনব উদ্যোগ

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিষ্কারের প্রস্তাব শিক্ষার্থীদের

রাজনীতির মাঠে লড়াকু বিল্লাল: শেষ বিদায়ের আগে বঞ্চনার গল্প, পাশে দাঁড়ালেন এটিএম কামাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভ হত্যায় জড়িত অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার

যুবদল নেতাকে মাটি না দেওয়ায় হামলা ও মামলার অভিযোগ ছাত্রদল নেতার

১০

নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

১১

জামিয়া আশরাফিয়া বারিধারায় ইফতিতাহি দরস অনুষ্ঠিত

১২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনায়েদ সাকি

১৩

ডিবির পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত

১৬

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৭

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

১৮

৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রৌমারী ও চর রাজিবপুরে

১৯

ঢাকাসহ ৯ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ, সঙ্গে ঝড়-বৃষ্টির আভাস

২০