ছবি ও খবর
৯ এপ্রিল ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিষ্কারের প্রস্তাব শিক্ষার্থীদের

সাভারের কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেনের বিরুদ্ধে অসদাচরণ, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে বহিষ্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তার স্থায়ী বরখাস্তের দাবিতে সোচ্চার হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়রা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠে আসছিল। এসব অভিযোগের প্রেক্ষিতে বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে আলোচনা শুরু হয়। পরে বিষয়টি সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের নজরে আনা হয়।

এদিকে বুধবার বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা একত্রিত হয়ে প্রধান শিক্ষকের স্থায়ী বরখাস্তের দাবিতে প্রতিবাদ জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়ছে। তারা বলেন, একজন শিক্ষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অত্যন্ত দুঃখজনক এবং এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।

স্থানীয় সচেতন মহলও এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অনিয়ম শিক্ষার মান ও শৃঙ্খলার জন্য বড় ধরনের হুমকি। তারা দ্রুত তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তারা আশ্বাস দিয়েছেন।

শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের পক্ষ থেকে ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে দ্রুত বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করে প্রধান শিক্ষক মোঃ শামীম হোসেনের বিরুদ্ধে স্থায়ী বরখাস্তের কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মশার উৎপাত থেকে রক্ষা পেতে চটপটি বিক্রেতার অভিনব উদ্যোগ

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বহিষ্কারের প্রস্তাব শিক্ষার্থীদের

রাজনীতির মাঠে লড়াকু বিল্লাল: শেষ বিদায়ের আগে বঞ্চনার গল্প, পাশে দাঁড়ালেন এটিএম কামাল

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভ হত্যায় জড়িত অন্যতম আসামি ‘লাল শুভ’ গ্রেফতার

যুবদল নেতাকে মাটি না দেওয়ায় হামলা ও মামলার অভিযোগ ছাত্রদল নেতার

১০

নগরবাসীর ভোগান্তি নিরসনের লক্ষ্যে ডিএসসিসি প্রশাসকের সঙ্গে দুই এমপির মতবিনিময়

১১

জামিয়া আশরাফিয়া বারিধারায় ইফতিতাহি দরস অনুষ্ঠিত

১২

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জোনায়েদ সাকি

১৩

ডিবির পৃথক অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

১৫

শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত

১৬

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ, প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৭

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

১৮

৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না রৌমারী ও চর রাজিবপুরে

১৯

ঢাকাসহ ৯ জেলায় অব্যাহত থাকবে তাপপ্রবাহ, সঙ্গে ঝড়-বৃষ্টির আভাস

২০