ছবি ও খবর
৩১ মার্চ ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ২ ক্লিনিকে জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ক্লিনিক পরিচালনা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে দুইটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি ও কদমতলী এলাকায় যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে জালকুড়িতে অবস্থিত জৈনপুর ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার-এ বৈধ কাগজপত্র না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তীতে কদমতলীতে অবস্থিত কদমতলী জেনারেল হাসপাতাল-এ অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। তবে অভিযানের সময় মালিকপক্ষের কাউকে পাওয়া না যাওয়ায় হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। একই সঙ্গে আগামী দুই দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিভিল সার্জন কার্যালয়ে হাজির হওয়ার শর্তে হাসপাতালের ম্যানেজারের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো ধ্বংস করা হয়েছে।

র‍্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” শ্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, মাদক ও অবৈধ কর্মকাণ্ড দমনে কাজ করে যাচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১০

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১২

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৪

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৬

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৭

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৯

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

২০