ছবি ও খবর
১৪ মার্চ ২০২৬, ৪:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

বাংলার নায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি ঈদে মুক্তি পেতে চলেছে। এ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হতে যাচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির। আজিম হারুন ও রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত ‘রাক্ষস’ সিনেমাটি ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতার স্বাদ দেবে বলে ট্রেলার দেখে মনে করছেন সিনেমাপ্রেমীরা।
এ মুহূর্তে ঈদ সামনে রেখেই ঢালিউডে বইছে নতুন নতুন সিনেমার হাওয়া। সেই তালিকায় বৃহস্পতিবার (১২ মার্চ) দর্শকদের অন্যতম প্রতীক্ষিত সিনেমাটির পোস্টার প্রকাশ পায়। তার একদিন পরই শুক্রবার উন্মোচন হলো ট্রেলার।  
প্রথম পোস্টারেই চমক দেখান সময়ের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। সেখানে দেখা যায়, সামনে অনেকগুলো রক্তাক্ত লাশ পড়ে আছে; আর চেয়ারে কালো স্যুট পরে স্টাইলিশ ভঙ্গিতে বসে আছেন নায়ক। 
শুক্রবার (১৩ মার্চ) বিকালে আসে আরেকটি পোস্টার, যেখানে নায়কের সঙ্গে দেখা যায় সিনেমার নায়িকা সুস্মিতা চ্যাটার্জিকে। সিয়ামকে দেখা যায় রক্তাক্ত চাপাতি নায়িকার গলায় ধরে থাকতে। সেখানে ঘোষণা দেওয়া হয় ট্রেলার মুক্তির। এরপর মধ্যরাতে সামাজিক মাধ্যমে কাঙ্ক্ষিত ট্রেলারটি প্রকাশ করে লেখা হয়েছে— ‘রাক্ষস’ মাঝরাতেই আসে… আর তখনই শুরু হয় কোপ’। 
প্রকাশিত ট্রেলারটি যেন আক্ষরিক অর্থেই এক ভয়ঙ্কর গল্পের আভাস দিয়েছে। ২ মিনিট ১৩ সেকেন্ডের ট্রেলারটির শুরুতেই শোনা যায় সিয়াম আহমেদের কণ্ঠে এক গম্ভীর ও দার্শনিক সংলাপ। অন্ধকার ঘরে বসে সিগারেট টানতে টানতে নায়ক বলেন, মানুষ বলে— নারী কীসে আটকায়? নারী বলে— মায়ায়, ভালোবাসায়। আমি বলি না— নারী আটকায় লোভে। আর লোভে পাপ, আর পাপে… এরপরই স্ক্রিনে ভেসে ওঠে নৃশংস, মারকাটারি হত্যার দৃশ্য। চোখের পলকেই শান্ত পরিবেশ রূপ নেয় রক্তক্ষয়ী এক রণক্ষেত্রে, যেখানে ধারালো অস্ত্রের কোপে একের পর এক লাশ পড়তে থাকতে দেখা যায়।

‘রাক্ষস’ সিনেমার এ ট্রেলারের পরের অংশেই দেখা যায় রোমান্টিক সিয়ামকে। ভয়ঙ্কর রূপের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর প্রেম। নায়িকা সুস্মিতা চ্যাটার্জির প্রতি নিজের অন্ধ প্রেমের কথা ব্যক্ত করে সিয়ামকে বলতে শোনা যায়, তোরে ভালোবাইসা আমি এমন একটা জায়গায় চলে গেছি, তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কানতাম। 
রোমান্টিক মুহূর্তের এ দৃশ্যগুলো জানান দেয় গ্যাংস্টার জীবনের বাইরেও রাক্ষসের একটি দুর্বল জায়গা আছে। এ সিনেমার মধ্য দিয়ে দর্শক সিয়ামকে একেবারেই নতুন রূপে দেখতে পাবেন। 
এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানিয়েছিলেন, তার আগের কাজ ‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্স থাকছে ‘রাক্ষস’ সিনেমায়। তিনি আশাবাদী যে, দর্শক এই ভিন্নধর্মী উপস্থাপনকে ইতিবাচকভাবে গ্রহণ করবেন এবং একবার দেখার পর বারবার এটি দেখতে চাইবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১০

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১২

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৪

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৬

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৭

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৯

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

২০