ছবি ও খবর
২৮ মার্চ ২০২৬, ১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বার্সা যা দেয়নি, মেসিকে সে সম্মানই দিচ্ছে মিয়ামি

ইন্টার মিয়ামি তাদের নতুন স্টেডিয়ামের একটি অংশের নাম রাখছে ‘লিও মেসি স্ট্যান্ড’। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, এটি বৈশ্বিক ক্রীড়াজগতে এক বিরল ঘটনা, যেখানে একজন খেলোয়াড় এখনো নিজের মাঠে নিয়মিত খেলছেন এবং সেই মাঠেই তার নামে একটি স্ট্যান্ড রয়েছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে, ‘সাধারণত এই ধরনের সম্মান অতীতের দিকে তাকিয়ে দেওয়া হয়। আর সে কারণেই আমাদের এই কাজটি সবার চেয়ে আলাদা। কারণ আমরা এই কাজটা করেছি বর্তমান খেলোয়াড়ের জন্য। লিও যখন মাঠে নামেন তখন আপনি যা অনুভব করেন সে অনুভূতি থেকে আমরা এই স্ট্যান্ডের নামকরণটা করেছি।’

লিওনেল মেসির জীবনে বার্সেলোনা এক সোনালী অতীত, বার্সার জন্য মেসিও ঠিক তাই। অতিসম্প্রতি নতুন স্টেডিয়াম উদ্বোধন করেছে এই ক্লাবও। তবে কাতালান এই ক্লাব অবশ্য মেসির নামে কোনো স্ট্যান্ড রাখেনি। বর্তমান খেলোয়াড় হলেও ইন্টার মিয়ামি ঠিক সে সম্মানটাই দেখিয়েছে মেসির প্রতি।

লিও মেসি স্ট্যান্ড স্টেডিয়ামের নিচের স্তরের ১১৭ থেকে ১২১ নম্বর এবং উপরের স্তরের ২১৭ থেকে ২২৩ নম্বর সেকশন জুড়ে বিস্তৃত হবে।

২০২৩ সালের গ্রীষ্মে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর থেকে মেসি দলকে সেই মৌসুমের লিগস কাপ, ২০২৪ সালের সাপোর্টার্স শিল্ড ও ২০২৫ সালের এমএলএস কাপ জিতিয়েছেন। পাশাপাশি দলটি এমএলএসের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ডও করেছে। ব্যক্তিগতভাবে মেসি ২০২৪ ও ২০২৫ সালে পরপর দুবার এমএলএসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন, যা আগে কেউ করেননি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৯৪ ম্যাচে ৮২ গোল ও ৫৩ অ্যাসিস্ট করেছেন তিনি।

আগামী ৪ এপ্রিল অস্টিন এফসির বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। উদ্বোধনী ম্যাচে লিও মেসি স্ট্যান্ডে বসা দর্শকদের জন্য বিশেষ চমক রাখা হবে বলে ক্লাব জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১১

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৩

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৫

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৮

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৯

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০