ছবি ও খবর
২৬ মার্চ ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বাব আল-মান্দেব প্রণালি অবরোধের হুমকি দিলো ইরান

হরমুজের পর এবার আরও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ বাব আল-মান্দেব প্রণালিতে অবরোধ জারির হুমকি দিয়েছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফার্স নিউজ।

আইআরজিসি’র এক উচ্চপদস্থ সেনাকমান্ডার ফার্স নিউজকে এ প্রসঙ্গে বলেছেন, শত্রুপক্ষ যদি ইরানের দ্বীপপুঞ্চ বা ইরানের ভূখণ্ডে স্থল অভিযানের পরিকল্পনা নেয়, অথবা পারস্য উপসাগর ও ওমান সাগরে তৎপরতা বৃদ্ধি করে তাহলে বাব আল-মান্দেব প্রণালিতে নতুন ফ্রন্ট খুলবে আইআরজিসি।

বাব আল-মান্দেব প্রণালিটির অবস্থান ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলে। সংকীর্ণ এই জলপথটি একদিকে লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে, অপরদিকে সুয়েজ খালে নৌযানের চলাচল অনেকাংশে নিয়ন্ত্রণও করে।

জ্বালানি পণ্যের বৈশ্বিক বাণিজ্যিও এই প্রণালি খুবই গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যে সমুদ্র উপকূলে যেসব তেলখনি আছে, সেসব থেকে উৎপদিত তেলের ১২ শতাংশ বাব আল-মান্দেব দিয়েই পরিবহন করা হয়।

বাব আল-মান্দেবের অবস্থান ইয়েমেনের দক্ষিণাঞ্চলে হলেও এই প্রণালিতে অবরোধ জারির সক্ষমতা আছে ইরানের। কারণ ইয়েমেনের দক্ষিণাঞ্চল নিয়ন্ত্রণ করে ইরানের সমর্থন ও মদতপুষ্ট সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুথি বিদ্রোহীরা।

আইআরজিসির ওই কর্মকর্তা ফার্স নিউজ-কে জানিয়েছেন, ইতোমধ্যে হুথি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে আইআরজিসির এবং হুথি নেতারা এক্ষেত্রে ইরানকে পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েচেন।

সূত্র : এএফপি, এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১০

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১১

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১২

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৩

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৪

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৫

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৬

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৭

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৮

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

১৯

চাটখিল ফোরাম-ঢাকা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

২০