ছবি ও খবর
১৭ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাজিল দলে জায়গা হলোই না নেইমারের

বিশ্বকাপ দুয়ারে কড়া নাড়ছে। এই মার্চের উইন্ডোই শেষ, এরপর সবকিছু ঠিকঠাক থাকলে সোজা বিশ্বকাপে যাবে দলগুলো। সে কারণে এই উইন্ডোর দলকেই মনে করা হচ্ছে বিশ্বকাপের দল। আর সেই দলেই জায়গা হলো না নেইমারের। ফলে তার বিশ্বকাপের আশাটা অনেকটাই ফিকে হয়ে এসেছে এবার।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি সোমবার জানিয়েছেন, নেইমার এখনো সম্পূর্ণ ফিট নন। তাই এই মাসের দুটি প্রীতি ম্যাচে তাকে দলে রাখা হয়নি।

সান্তোসের হয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে চারটি ম্যাচ খেলেছেন তিনি। তবে ২০২৩ সালের অক্টোবরে পাওয়া গুরুতর হাঁটুর চোটের কারণে ব্রাজিল দল থেকে ছিটকে পড়েন তিনি। এরপর থেকে সেলেসাওদের হয়ে আর খেলেননি ৩৪ বছর বয়সী নেইমার।

২৭ মার্চ বোস্টনে ফ্রান্স ও ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে বিশ্বকাপের আগের এই দুটি প্রীতি ম্যাচেও থাকছেন না তিনি।

আনচেলত্তি সাংবাদিকদের বলেন, ‘তাকে ডাকিনি কারণ সে ১০০ শতাংশ ফিট নয়।’ তবে নেইমারকে আশার কথাও শোনালেন তিনি, ‘কিন্তু চূড়ান্ত বিশ্বকাপ দলের জন্য সেটা ভিন্ন গল্প।’ রিয়াল মাদ্রিদের রদ্রিগো ও নিউক্যাসলের ব্রুনো গিমারেশ চোটের কারণে দলের বাইরে।

অন্যদিকে ১৯ বছর বয়সী এনড্রিক দলে ফিরেছেন। এক বছর আগে শেষবার খেলেছিলেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে লিঁওতে যোগ দেওয়ার পর দারুণ পারফরম্যানে কোচের নজর কাড়েন তিনি। আনচেলত্তিই ২০২৪ সালে পালমেইরাস থেকে তাকে সান্তিয়াগো বার্নাবেউতে নিয়ে গিয়েছিলেন।

দলে দুজন নতুন মুখও রয়েছেন। ব্রেন্টফোর্ডের স্ট্রাইকার ইগর তিয়াগো ও বোর্নমাউথের কিশোর রায়ান প্রথমবারের মতো ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন।

ব্রাজিল ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে। গ্রুপ সি-তে তাদের আরও প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড। ২০০২-এর পর প্রথম বিশ্বকাপ শিরোপার স্বপ্ন নিয়ে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

ব্রাজিল স্কোয়াড—
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন।
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মারকিনিয়োস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, গাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেলি, ইগর তিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান, ভিনিসিয়ুস জুনিয়র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১০

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১২

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৪

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৬

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৭

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৯

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

২০