ছবি ও খবর
৭ জুন ২০২৬, ৭:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

ধর্ষণের পর নির্মম হত্যার অভিযোগ প্রমাণিত; ১৬ সাক্ষীর জবানবন্দি ও আলামতে সন্তুষ্ট আদালত

‎বহুল আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ধর্ষণ ও হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করা হয়। মামলার বিচারিক কার্যক্রমে ১৬ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা গ্রহণ করা হয়।

‎মামলার বাদী ও নিহত রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লার সাক্ষ্যের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। পরবর্তীতে নিহতের মা পারভীন আক্তার, বড় বোন রাইসা আক্তার (ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে), স্বজন, প্রতিবেশী, সুরতহাল প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসক এবং তদন্ত কর্মকর্তাসহ মোট ১৬ জন সাক্ষী আদালতে জবানবন্দি দেন। সাক্ষ্যগ্রহণ চলাকালে হত্যাকাণ্ডের ভয়াবহ বর্ণনায় আদালতকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

‎আদালতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী কর্মকর্তা এসআই মো. ইকবাল হোসেন জানান, ঘটনাস্থল থেকে একটি ওড়না উদ্ধার করা হয়, যা দিয়ে শিশুটির মুখ বেঁধে নির্যাতন চালানো হয়েছিল বলে তদন্তে উঠে আসে। তিনি আরও জানান, আসামিদের শয়নকক্ষের খাটের নিচে মাথাবিচ্ছিন্ন অবস্থায় রামিসার মরদেহ এবং একটি পানির বালতির ভেতর থেকে তার কাটা মাথা উদ্ধার করা হয়।

‎শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. নাসাদ জাবিন আদালতে দেওয়া সাক্ষ্যে বলেন, নিহত শিশুর শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্ত, ফরেনসিক ও ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে মৃত্যুর আগে তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে মাথা বিচ্ছিন্ন করার ফলে তার মৃত্যু হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‎মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই অহিদুজ্জামান আদালতে বলেন, ঘটনার পর নিহতের মা ও স্থানীয়রা ফ্ল্যাটের বাইরে থেকে দরজা খোলার অনুরোধ করলেও আসামিরা কোনো সাড়া দেয়নি। তদন্তে জানা যায়, তারা ঘটনাস্থলের বিভিন্ন আলামত নষ্ট করারও চেষ্টা করেছিল।

‎সব সাক্ষ্য-প্রমাণ, ফরেনসিক প্রতিবেদন ও তদন্তের তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত সোহেল রানা ও স্বপ্না আক্তারকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত রামিসার স্বজনরা এবং তারা দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা

জুলাই থেকে প্রাথমিকে পাটের ব্যাগ ও স্কুলের পোশাক দেবে সরকার: মাহদী আমিন

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশে এলএনজি সরবরাহ ব্যাহত, তিতাস এলাকায় গ্যাস সংকট

সকালে রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলোর থেকে আলাদা—নির্বাচন ঘিরে বাড়ছে আলোচনা

১০

সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ প্রতিবেদন নিয়ে তদন্ত কমিটি গঠন

১১

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

১২

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

১৩

বিয়ের নামে প্রতারণা: ১৮ লাখ টাকা ও স্বর্ণ হাতিয়ে নেওয়ার অভিযোগ, থানায় মামলা

১৪

গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

১৫

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার লক্ষ্য করে গুলির অভিযোগ, নিরাপদ নাবিকরা

১৬

বাউফলে পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির সহায়তা

১৭

কাউন্দিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৮

সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী হত্যা: প্রধান আসামি পারভেজ ওরফে কালু গ্রেফতার

১৯

আশুলিয়ায় অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

২০