ছবি ও খবর
৩১ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরি ২ লাখ ৪৪ হাজার ছাড়ালো

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।

‎মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

‎বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা স্বর্ণ) এর দাম বাড়ার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।

‎নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)

‎২২ ক্যারেট: ২,৪৪,৭১১ টাকা

‎২১ ক্যারেট: ২,৩৩,৫৭২ টাকা (বৃদ্ধি ৩,১৫০ টাকা)

‎১৮ ক্যারেট: ২,০০,২১৩ টাকা (বৃদ্ধি ২,৬৮৩ টাকা)

‎সনাতন পদ্ধতি: ১,৬৩,০৬৩ টাকা (বৃদ্ধি ২,২১৬ টাকা)

‎এর আগে ২৮ মার্চ দু’দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তবে তার আগে টানা সাত দফায় দাম কমেছিল ৩৫ হাজার ৫৭৫ টাকা।

‎রুপার দামও বেড়েছে

‎স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।

‎২২ ক্যারেট রুপা: ৫,৭১৫ টাকা (বৃদ্ধি ৩৫০ টাকা)

‎২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা

‎১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা

‎সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ৩৮৭ টাকা বৃদ্ধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৈচাক এলাকায় বেপরোয়া অটোরিকশা, বাড়ছে দুর্ঘটনা

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধে হাইকোর্টে রিট

১০ দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ, পুনরুদ্ধারে সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বেশি সংক্রমিত এলাকায় রোববার (৫ এপ্রিল) থেকে হামের বিশেষ টিকাদান

মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাদ্রাসাছাত্রী নিহত

বাহাত্তরের সংবিধান ক্ষমতাসীনদের স্বার্থে রচিত: ড. হেলাল উদ্দিন

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ২ ক্লিনিকে জরিমানা

১০

স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরি ২ লাখ ৪৪ হাজার ছাড়ালো

১১

সারা দেশে অভিযানে এক দিনে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

১২

‎জুলাই অধ্যাদেশ বাতিলের সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন

১৩

ভূমধ্যসাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

১৪

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে

১৫

বৌভাতে নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা

১৬

জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা

১৭

কে পাচ্ছে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃত্ব আলোচনার শীর্ষে রয়েছেন যারা

১৮

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

১৯

বার্সা যা দেয়নি, মেসিকে সে সম্মানই দিচ্ছে মিয়ামি

২০