দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম বাড়ানো হয়েছে ৩ হাজার ২৬৬ টাকা। ফলে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টা থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এদিন সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনা (পাকা স্বর্ণ) এর দাম বাড়ার প্রেক্ষিতে এই সমন্বয় করা হয়েছে।
নতুন স্বর্ণের দাম (প্রতি ভরি)
২২ ক্যারেট: ২,৪৪,৭১১ টাকা
২১ ক্যারেট: ২,৩৩,৫৭২ টাকা (বৃদ্ধি ৩,১৫০ টাকা)
১৮ ক্যারেট: ২,০০,২১৩ টাকা (বৃদ্ধি ২,৬৮৩ টাকা)
সনাতন পদ্ধতি: ১,৬৩,০৬৩ টাকা (বৃদ্ধি ২,২১৬ টাকা)
এর আগে ২৮ মার্চ দু’দফায় ২২ ক্যারেট স্বর্ণের দাম মোট ৬ হাজার ৫৯০ টাকা বাড়ানো হয়েছিল। তবে তার আগে টানা সাত দফায় দাম কমেছিল ৩৫ হাজার ৫৭৫ টাকা।
রুপার দামও বেড়েছে
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে।
২২ ক্যারেট রুপা: ৫,৭১৫ টাকা (বৃদ্ধি ৩৫০ টাকা)
২১ ক্যারেট: ৫,৪২৪ টাকা
১৮ ক্যারেট: ৪,৬৬৬ টাকা
সনাতন পদ্ধতি: ৩,৪৯৯ টাকা
মন্তব্য করুন