ছবি ও খবর
৩০ মার্চ ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‎জুলাই অধ্যাদেশ বাতিলের সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন

 

জুলাই অধ্যাদেশ বাতিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

 

‎সোমবার (৩০ মার্চ) বিকেলে রাজধানীর শাহবাগ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 

‎ড. হেলাল উদ্দিন বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করার পরই জুলাই অধ্যাদেশ জারি হয়। যারা স্বাক্ষর করেছে তারা স্বেচ্ছায় এবং সনদের শর্ত মেনেই স্বাক্ষর করেছে। এতে কাউকে জোর বা বাধ্য করা হয়নি।

 

‎সরকার গঠিত বিশেষ কমিটির মাধ্যমে জুলাই অধ্যাদেশ বাতিলের সুপারিশে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিএনপি প্রথমে জুলাই সনদে স্বাক্ষর করে এবং তাদের স্বাক্ষরের পরই অধ্যাদেশ জারি হয়। এছাড়া বিএনপির দাবির প্রেক্ষিতেই সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের আগে বিএনপির চেয়ারম্যান ও তৎকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।

 

‎তিনি আরও অভিযোগ করেন, ক্ষমতায় গিয়ে বিএনপি এখন জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে।

 

‎ড. হেলাল উদ্দিন বলেন, যখন শাসকগোষ্ঠী জনগণের মতামতের বিরুদ্ধে রাষ্ট্র পরিচালনা করে, তখন জনগণ বাধ্য হয়ে আন্দোলন বা বিপ্লবের পথ বেছে নেয়। জুলাই চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতি একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই লক্ষ্য পূরণে জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই।

 

‎সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ মাঠে নামার আগেই গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

 

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহবাগ পূর্ব থানার আমীর আহসান হাবীব এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারি মো. নুরুন্নবী রায়হান। এছাড়া উপস্থিত ছিলেন থানা সহকারী সেক্রেটারি আব্দুল মুনিম খান, বায়তুলমাল সম্পাদক মো. ওমর ফারুক, যুব ও ক্রীড়া সম্পাদক মো. কামরুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স

ট্রাকের ধাক্কায় অটোরিকশা আরোহী এক মাদ্রাসাছাত্রী নিহত

বাহাত্তরের সংবিধান ক্ষমতাসীনদের স্বার্থে রচিত: ড. হেলাল উদ্দিন

সিদ্ধিরগঞ্জে র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে ২ ক্লিনিকে জরিমানা

স্বর্ণের দাম আবারও বেড়েছে, ভরি ২ লাখ ৪৪ হাজার ছাড়ালো

সারা দেশে অভিযানে এক দিনে ৮৭ হাজার ৭০০ লিটার জ্বালানি তেল উদ্ধার

‎জুলাই অধ্যাদেশ বাতিলের সুযোগ নেই: ড. হেলাল উদ্দিন

ভূমধ্যসাগরে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু, উদ্ধার ২১ বাংলাদেশি

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে

বৌভাতে নাতনিকে পাল্লায় তুলে সমান ওজনের কয়েন উপহার দিলেন নানা

১০

জ্বালানিমন্ত্রীকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বললেন আমির হামজা

১১

কে পাচ্ছে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতৃত্ব আলোচনার শীর্ষে রয়েছেন যারা

১২

স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী আর নেই

১৩

বার্সা যা দেয়নি, মেসিকে সে সম্মানই দিচ্ছে মিয়ামি

১৪

সাইরেন বাজলেই বিল ফাঁকি দিয়ে পালাচ্ছে ইসরাইলিরা, ব্যবসায়ীদের মাথায় হাত

১৫

ইরানের সঙ্গে গোপন বৈঠক করছে যুক্তরাষ্ট্র

১৬

বড়াইগ্রামে বাস চাপায় বিএনপি নেতা নি/হ/ত

১৭

দেশের সব পেট্রোল পাম্পে নিয়োগ হবে ট্যাগ অফিসার

১৮

টানা ৭ দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

১৯

গবেষণার নামে স্বাধীনতার ইতিহাসের অবমূল্যায়ন করা যাবে না : প্রধানমন্ত্রী

২০